|
Weather Data Source: forecast for Dhaka
ভ্রমণ খবর প্রতিদিন
শ্রীলঙ্কা ভ্রমণে এখন বাধ্যতামূলক ‘ই-ট্রাভেল অথোরাইজেশন’ (ইটিএ)

শ্রীলঙ্কায় ভ্রমণে আগ্রহী বিদেশি নাগরিকদের জন্য নতুন নিয়ম চালু করেছে দেশটির সরকার। আজ ১৫ অক্টোবর থেকে দেশটিতে প্রবেশের আগে অনলাইনে ‘ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন’ (ইটিএ) গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

এত দিন বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের পর্যটকরা শ্রীলঙ্কায় পৌঁছে বিমানবন্দরে নির্ধারিত ফি পরিশোধ করে অন–অ্যারাইভাল ভিসা নিতে পারতেন। তবে নতুন নিয়মে সেই সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এখন ভ্রমণকারীদের যাত্রার আগে অনলাইনে ভিসা অনুমোদন নিতে হবে।

শ্রীলঙ্কার ইমিগ্রেশন অ্যান্ড এমিগ্রেশন বিভাগের বরাত দিয়ে ঢাকাস্থ দেশটির হাইকমিশন জানায়, ভ্রমণকারীরা ইটিএ আবেদন করতে পারবেন সরকারি ওয়েবসাইট eta.gov.lk/slvisa–এর মাধ্যমে অথবা সংশ্লিষ্ট দেশে অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশনে সরাসরি আবেদন জমা দিয়ে।

বাংলাদেশে শ্রীলঙ্কার হাইকমিশন গুলশান–২ এলাকায় অবস্থিত। হাইকমিশন সূত্রে জানা গেছে, নতুন এই পদক্ষেপের লক্ষ্য ভিসা প্রক্রিয়া আরও দ্রুত, নিরাপদ ও ডিজিটালভাবে স্বচ্ছ করা।

নবীনতর পূর্বতন