ট্রাভেল এডভেঞ্চায় এক্টিভিটিসে হট এয়ার বেলুন জনপ্রিয়তা এবং আগ্রহের শীর্ষে। কিন্তু প্রায়শই ট্রাভেল এডভেঞ্চায় এক্টিভিটিসে ঘটে যায় দুর্ঘটনা। সম্প্রতি মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে টিয়োটিহুয়াকানে হট এয়ার বেলুন দুর্ঘটনায় দুজন প্রাণ হারিয়েছেন। শনিবার স্থানীয় সময় সকালে দেশটির স্টেট অব মেক্সিকো থেকে পর্যটক নিয়ে টিয়োটিহুয়াকানে উড়ে যায় হট এয়ার বেলুনটি এবং আকাশে থাকা অবস্থায় হঠাৎ পুরো বেলুনে আগুন ধরে গেলে আতঙ্কিত হয়ে বেলুনটি থেকে শূন্যে ঝাঁপিয়ে পড়েন পর্যটকরা। যদিও আগুন লাগার পর দ্রুত সেটি মাটিতে নামিয়ে আনা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকর্মীরা। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়। নিউজঃ সময় সংবাদ।

