|
Weather Data Source: forecast for Dhaka
ভ্রমণ খবর প্রতিদিন
সৌদি হারামাইন হাইস্পিড রেলওয়ে সংযোগ হতে পারে জেদ্দা থেকে রিয়াদ পর্যন্ত!

৪৫০ কিলোমিটারের দূরত্বে দুই পবিত্র নগরী মক্কা এবং মদিনা। এই পথ পাড়ি দিতে বহু দশক আগে যেখানে একসময় লাগতো কয়েকদিন সেখানে সৌদি সরকারের হারামাইন ট্রেন প্রায় দুই ঘণ্টায় এই দুই শহরের একটি থেকে আরেকটিতে পৌঁছে দিচ্ছে যাত্রীদের। এখনো সড়ক পথে এই দূরত্ব পাড়ি দিতে দ্বিগুণেরও বেশি সময় লাগে। ২০১৮ সালে চালু করা বিদ্যুৎ চালিত হারামাইন হাইস্পিড রেলওয়ে বা এইচএইচআর ট্রেনগুলো ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ কিলোমিটার গতিতে সারাদিন ছুটে চলে। সাধারণ সময়ে দিনে ৫০টি ট্রিপ আর হজ্জের মৌসুমে দৈনিক ১০০'র বেশী ট্রিপ থাকে এই ট্রেনগুলোর। বিশ্বের ১০টি দ্রুততম ট্রেনগুলোর একটি, এই হারমাইন ট্রেনের নেটওয়ার্ক বিস্তৃত করার পরিকল্পনা নিয়েছে সৌদি সরকার যা দেশটির ভিশন-২০৩০ পরিকল্পনার অংশ। আগামী কয়েক বছরের মধ্যেই রাজধানী শহর রিয়াদ থেকে জেদ্দা পর্যন্ত এই রেল সংযোগ চালু হবে বলে আশা করা হচ্ছে। 

খবরঃ সিএনএন

নবীনতর পূর্বতন