
ভারতীয় ট্যুর অ্যান্ড ট্রাভেল সংস্থা অ্যাডভেঞ্চার ওভারল্যান্ড ইউরোপে বিশ্বের দীর্ঘতম বাসযাত্রা সেবা চালু করছে যে যাত্রায় তুরস্কের ইস্তাম্বুল থেকে যুক্তরাজ্যের লন্ডন পর্যন্ত দূরত্ব পাড়ি দিবে ৫৬ দিনে। এই যাত্রা পথে বাসটি বলকান, পূর্ব ইউরোপ, স্ক্যান্ডিনেভিয়া ও পশ্চিম ইউরোপ অঞ্চলের ২২টি দেশের ভূখণ্ডের উপর দিয়ে পথ পাড়ি দিবে। ১২ হাজার কিলোমিটার এর এই যাত্রাপথের জন্য ভ্রমণকারীদের টিকেটের মূল্য হবে ২৪ হাজার ৩০০ মার্কিন ডলার। এই খরচে বাসযাত্রাকালীন আবাসন এবং খাবারের সুবিধাও যুক্ত রয়েছে। এই বাস সেবার প্রথম যাত্রাটি এই বছরের আগস্টের সাত তারিখে শুরু করার পরিকল্পনা রয়েছে আয়োজক সংস্থাটির। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, পেরুর লিমা থেকে ব্রাজিলের রিও ডি জেনিরো পর্যন্ত বাস যাত্রায় ৬ হাজার ২০০ কিলোমিটার পথ পাড়ি দেয়ার বাসযাত্রাই বর্তমানের দীর্ঘতম বাস যাত্রা। তবে এই নতুন সেবা চালু হলে সেই রেকর্ড ভেঙ্গে যাবে নিঃসন্দেহে।
খবরঃ সিএনএন
