ঠিক ১০০ বছর আগে ৩০ মার্চ, ১৯২৩ তারিখে, বিশ্বের প্রথম যাত্রীবাহী পৃথিবী প্রদক্ষিণ ট্যুর এর উদ্দেশ্যে যাত্রা করা ক্রুজ জাহাজটি ১৩০ দিনের সমুদ্রযাত্রা শেষ করে নিউ ইয়র্ক সিটিতে ফিরে আসে। এটি ছিলো এই ধরনের প্রথম বিশ্বভ্রমণের কোন উদ্যোগ; ছয় মাসের ট্রিপটি আজকের বিশ্ব ভ্রমণের পথ প্রশস্ত করেছে। আমেরিকান এক্সপ্রেস কোম্পানি দ্বারা চার্টার্ড করা কানার্ড প্যাসেঞ্জার লাইনার এসএস ল্যাকোনিয়াতে চড়ে সমুদ্রযাত্রাটি হয়েছিল যে যাত্রায় জাপান, সিঙ্গাপুর, মিশর এবং ভারত সহ নানান গন্তব্যে নিয়ে যাওয়া এবং ভ্রমণ করা হয়েছিলো সুয়েজ এবং পানামা খাল। এই ভ্রমণে ছিলেন দুই সহোদর বোন, এলিয়ানর এবং ক্লডিয়া ফেলপস, যারা এই ভ্রমণের সময় নানান ছবি তুলেছিলেন এবং তাদের নিজেদের অভিজ্ঞতার কথা তাদের ডায়েরীতে লিখে রেখেছিলেন। এই ট্যুরে এই দুই বোনের ল্যাকোনিয়া যাত্রার ভ্রমণের ডায়েরি, ফটোগ্রাফ, স্লাইড এবং ফিল্ম ফুটেজ সংরক্ষিত রয়েছে ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলিনার মুভিং ইমেজ রিসার্চ কালেকশন।

