গত ২৯ মার্চ বুধবার, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের প্রেসিডেন্টের কার্যালয়ে এক অর্থনৈতিক সভায় সভাপতিত্বকালে পর্যটকদের এবং পর্যটন শহরগুলোকে উৎসাহিত করতে প্রেসিডেন্ট ইউন সুক-ইয়োল এক ঘোষণায় জানান যে, যুক্তরাষ্ট্র, জাপান, হংকং, তাইওয়ানসহ বিশ্বের ২২টি দেশের মানুষ শুধুমাত্র ইলেকট্রনিক ট্রাভেল পারমিট সিস্টেমের মাধ্যমে ভিসা ছাড়াই দক্ষিণ কোরিয়া ভ্রমণ করতে পারবেন। ট্রানজিট ভিসা চালু করা হবে ৩৪টি দেশের যাত্রীদের জন্য, যেখানে ভ্রমণকারীরা পরপর এক মাস কোরিয়ায় থাকতে পারবেন। প্রেসিডেন্ট ইউন সুক ইওল বলেন, 'আমাদের লক্ষ্য কোরিয়ার বিভিন্ন সংস্কৃতি এবং পর্যটকদের সংযুক্ত করা।' দেশটি পর্যটন খাতে নানান প্রণোদনা পরিকল্পনা নিয়েছে যার মধ্যে রয়েছে ভ্রমণ সুবিধা বাড়ানো, ভ্রমণমুখী পরিবেশ তৈরি, সরকারী প্রতিষ্ঠানগুলোতে বিনামূল্যে প্রবেশ, ১৩০টিরও বেশি আঞ্চলিক উৎসব এর আয়োজন যেখানে পর্যটকদের অংশগ্রহণের জন্য কুপন সরবরাহ করা হবে, কে-পপ, কেনাকাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও সম্প্রসারণ করা হবে; উল্লেখ্য মে থেকে অক্টোবর পর্যন্ত দেশজুড়ে বেশ কয়েকটি বড় কে-পপ কনসার্ট অনুষ্ঠিত হবে।। দক্ষিণ কোরিয়া চলতি বছরে এক কোটিরও বেশি পর্যটক আকৃষ্ট করার লক্ষ্য মাত্রা নির্ধারণ করেছে। বিগত বছরে দেশটিতে আগত পর্যটকের সংখ্যা ছিলো ত্রিশ লক্ষ। এছাড়াও চীন, জাপান ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা সক্রিয়ভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
পর্যটন খাতকে আরও গতিময় করতে দক্ষিণ কোরিয়া সরকারের নতুন পরিকল্পনা ঘোষণা
Travel Solution Desk BD

