|
Weather Data Source: forecast for Dhaka
ভ্রমণ খবর প্রতিদিন
মিশরের ভিসা নীতিতে পরিবর্তন, অন এরাইভাল ভিসা সুযোগ পাবেন ১৮০টি দেশের নাগরিকেরা
মিশর সম্প্রতি তার ভিসা নীতি পরিবর্তন করেছে এবং এটি ভারতীয়দের জন্য চমৎকার খবর বয়ে এনেছে। কারণ দেশটি ভারতীয়দের জন্য ভিসা-অন-অ্যারাইভাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় নাগরিকদের জন্য সিঙ্গেল-এন্ট্রি ভিসা-অন-অ্যারাইভালের খরচ হবে ২,০৬০ ভারতীয় রুপী এবং পাঁচ বছরের মাল্টিপল-এন্ট্রি ভিসার খরচ হবে ভারতীয় ৫৭,৬৮৮ রুপী৷ ভিসা আগমনের তারিখ থেকে 30 দিনের জন্য বৈধ হবে। এই নতুন ভিসা নীতিতে বিশ্বের ১৮০টিরও বেশি দেশের নাগরিকেরা এই অন এরাইভাল ভিসা সুযোগ পাবেন। পরিবর্তিত এই ভিসা নীতিতে সাম্প্রতিক যে পরিবর্তনগুলো আনা হয়েছে তা দেশটির পর্যটনখাতকে প্রবৃদ্ধির দিকে ধাবিত করবে যা COVID-19 মহামারীর কারণে অনেকটাই বিপর্যস্ত হয়েছে। আপাতত বাংলাদেশ নেই এই তালিকায় থাকা ১৮০টি দেশের মধ্যে। তবে মিশরীয় ভিসা প্রসেসিং নীতি আগের চাইতে অনেক সহজ হবে বলে জানিয়েছেন মিশরে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের দায়িত্বশীল কর্মকর্তা।
নবীনতর পূর্বতন