
অর্থনৈতিক মন্দার কারণে অনেক আগে থেকেই ইতালীয় শহরগুলোর রিয়েল এস্টেট প্রপার্টির দাম পড়েগিয়েছিলো। সাম্প্রতিক সময়ে ইতালীতে পরিত্যক্ত বাড়িগুলো কেনার একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে। ২০১৯ সালে ইতালির সাম্বুকা ডি সিসিলিয়ার সিসিলিয়ান শহরটি আলোচনায় আসে এক ডলারের কিছু বেশি দামে বাসস্থান বিক্রি শুরু করে; সেই শহরটিকে এখন বলা হচ্ছে "লিটল আমেরিকা"। সম্প্রতি বেশ কিছু ইতালীয় নাগরিক পুরো একটা গ্রাম কিনে নিয়ে সেট সংস্কার করার উদ্যোগ নিয়েছে। ১৯৭০ এর দশকের শেষ দিকে সেই গ্রামের বাসিন্দারা গ্রামটি ত্যাগ করেন। প্রাক্তন গ্রামবাসীদের উত্তরসুরি কিছু লোক এই উদ্যোগ নিয়েছে মূলত; তাদের উদ্দেশ্য হারিয়ে যাওয়া তাদের পূর্ব পুরুষের ভিটায় আবার জনপদ গড়ে তোলা। প্রাচীন ছিন্নমূল পাহাড়, জঙ্গল এবং স্রোত দ্বারা বেষ্টিত গ্রামটিকে একটি জমকালো রিসোর্ট বা আবাসস্থল সহ হলিডে রিট্রিট স্পটে পরিণত করার জন্য তাদের কোন মহাপরিকল্পনা নেই, তবে কেবল ক্ষয়িষ্ণু অবস্থায় নতুন জীবন শ্বাস নিয়ে গ্রামের আসল সৌন্দর্য রক্ষা করতে সহায়তা করতে চান। ভূতুড়ে পরিত্যক্ত গ্রামগুলোতে আবার মানুষের পদচারনায় মুখরিত করাই তাদের লক্ষ্য। সাথে এখানে পর্যটকেরাও আকর্ষিত হবে বলে মনে করছেন উদ্যোক্তারা।
