|
Weather Data Source: forecast for Dhaka
ভ্রমণ খবর প্রতিদিন
ভারতের বিভিন্ন পাহাড়ি এলাকায় অসময়ে তুষারপাত!!!

ভারতে এতদিন গরমে পুড়ে যাচ্ছিল দেশটির পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। এখন পুড়ছে উত্তর ও দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্য। তবে এপ্রিলের শেষেও প্রবলভাবে বরফ পড়ছে কাশ্মীর, লাদাখ, হিমাচল ও উত্তরাখন্ডে। উত্তরাখন্ডে কেদারনাথ মন্দিরের দরজা খুলে গেছে। কিন্তু যাত্রীদের সেখানে যেতে দেওয়া হচ্ছে না। কারণ সেখানে এখন বরফ পড়ছে। শুধু কেদারনাথেই নয়, গঙ্গোত্রী, যমুনেত্রী, বদ্রীনাথেও বরফ পড়ছে। 

কাশ্মীরের উঁচু এলাকায় নতুন করে বরফ পড়েছে। রাজৌরি ও পুঞ্চের মধ্যে যোগাযোগকারী রাস্তা বরফে ঢেকে গেছে। এই রাস্তা থেকে বরফ সরানোর কাজ চলছে। লাহুল-স্পিতিতে তাপমাত্রা শূন্যের নিচে চলে গেছে। মানালিতে প্রবল বৃষ্টি হয়েছে। তার ফলে তাপমাত্রা এখন দুই ডিগ্রিতে নেমেছে। রোটাং পাসের কাছে অটল টানেলে বরফ পড়ছে। এই টানেল আপাতত বন্ধ রাখা হয়েছে। সাধারণত ডিসেম্বর মাসে যে রকম ঠান্ডা থাকে, এখন সে রকম পরিস্থিতি দেখা যাচ্ছে। -বিবিসি
নবীনতর পূর্বতন