|
Weather Data Source: forecast for Dhaka
ভ্রমণ খবর প্রতিদিন
শ্রীলঙ্কান এয়ারসাইন্সে ১৫ শতাংশ এবং এয়ারস্ট্রা এয়ারলাইন্সে ২০ শতাংশ পর্যন্ত ছাড়

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২-৪ মার্চ চলমান তিন দিনব্যাপী "বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)" এ অংশগ্রহণকারী এয়ারলাইন্সগুলো দিচ্ছে নানান ডিসকাউন্ট আর অফার। শ্রীলঙ্কান এয়ারসাইন্স তাদের সব এয়ার টিকেটে ১৫ শতাংশ ডিসকাউন্ট দিচ্ছে। এছাড়া বিশেষ ছাড় রয়েছে কলম্বো, মালদ্বীপ এবং ইউরোপের এয়ার টিকেটে। অন্যদিকে সদ্য চালু হওয়া এয়ারস্ট্রা এয়ারলাইন্স তাদের সব এয়ার টিকেটে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। উল্লেখ্য বর্তমানে, তাদের ডোমিস্টি রুটে ঢাকা-সিলেট-ঢাকা এবং ঢাকা-কক্স-ঢাকা ফ্লাইট চালু রয়েছে।
নবীনতর পূর্বতন