|
Weather Data Source: forecast for Dhaka
ভ্রমণ খবর প্রতিদিন
বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) বেস্ট ট্যুরিজম ভিলেজ তালিকায় নেই বাংলাদেশের কোন গ্রাম!

শুক্রবার (৩ মার্চ) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে অভ্যন্তরীণ পর্যটন’ শীর্ষক সেমিনারে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি মেনেজমেন্ট বিভাগের সভাপতি সোহেল মুহাম্মদ নাফি বলেন, "বিশ্বের বিভিন্ন দেশ তাদের পর্যটনস্পটগুলো নিয়ে বিশেষ প্রচারণা চালিয়ে থাকে যার উপর ভিত্তি করেই বিদেশি পর্যটকরা আকৃষ্ট হন" তবে এক্ষেত্রে আমরা পিছিয়ে আছি জানিয়ে তিনি উল্লেখ করেন যে, আমাদের দেশে ৮৭ হাজার গ্রাম থাকলেও তার মধ্যে একটিও বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) তালিকায় বেস্ট ট্যুরিজম ভিলেজ হিসেবে নাম লেখাতে পারে নাই। আর এর কারন, গ্রামগুলোর প্রমোশন ও প্রচার নেই। নেই এরকম কোন পরিকল্পনা এবং তার বাস্তবায়ন। তিনি বলেন, 'আমাদের শক্তি নেচারাল রিসোর্স। এই শক্তি কাজে লাগাতে হবে। সৌদি আরব যেখানে স্মার্ট সিটি তৈরি করছে, বিশ্বের অনেক দেশ তাদের শহরগুলোকে উন্নত করছে, সেখানে আমাদের শহরগুলো সেই অনুযায়ী উন্নত হচ্ছে না। এ জন্য কোনো পদক্ষেপ আমরা নিয়েছি কি? পর্যটন শিল্পকে এগিয়ে নেয়ার জন্য প্রচার এবং মার্কেটিং অনেক বেশিই গুরুত্বপূর্ণ।" রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল থেকে শুরু হওয়া পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর আয়োজনে তিন দিনব্যাপী "বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)" এ আজ এই আয়োজন ছিলো।
নবীনতর পূর্বতন