|
Weather Data Source: forecast for Dhaka
ভ্রমণ খবর প্রতিদিন
আজ থেকে কুষ্টিয়ায় শুরু হচ্ছে তিনদিনব্যাপী লালন স্মরণোৎসব

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় আজ থেকে শুরু হচ্ছে মরমি সাধক ফকির লালন সাঁই স্মরণে তিন দিনব্যাপী "লালন উৎসব" যার এবারের প্রতিপাদ্য 'মানুষ ভজলে সোনার মানুষ হবি'। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় লালন অ্যাকাডেমির আয়োজনে এই উৎসব চলবে ০৪-০৬ মার্চ পর্যন্ত। উল্লেখ্য যে, কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া গ্রামের এই আখড়াতেই ছিল ফকির লালন সাঁইজির প্রধান অবস্থান এবং এখানেই তার প্রয়াণ হয়। এখানে ১৯৬২ সালে লালন সাঁই এর সমাধিসৌধ নির্মিত হয় এবং বর্তমানে এখানেই গড়ে উঠেছে লালন অ্যাকাডেমি। ফকির লালন সাঁই তার জীবদ্দশায় ছেঁউড়িয়ার এই আখড়ায় প্রতি বছর চৈত্রের দোলপূর্ণিমা রাতে শিষ্যদের নিয়ে সাধুসঙ্গ উৎসব করতেন। ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক তার মৃত্যুর পরও এ উৎসব চালিয়ে আসছেন অনুসারীরা। তবে এবার শবে বরাতের কারণে দুদিন এগিয়ে আনা হয়েছে অনুষ্ঠানমালা। এই অনুষ্ঠানকে ঘিরে আখড়া চত্বরে কালী নদীর তীরে মাঠে বসেছে ‘লালন মেলা’।
নবীনতর পূর্বতন