|
Weather Data Source: forecast for Dhaka
ভ্রমণ খবর প্রতিদিন
ফেটে যাওয়া চাকা নিয়ে কলকাতা থেকে ঢাকায় ফিরলো বাংলাদেশ বিমানের ফ্লাইট; জরুরী অবতরণ
আজ সোমবার সকালে ভারতীয় সময় সোয়া নয়টা নাগাদ কলকাতা থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীবাহী বিজি-৩৯২ ফ্লাইটি উড্ডয়নের পর পরই উড়োজাহাজের ডান পাশের একটি চাকার টায়ার ফেটে যায়। সেই অবস্থায় ফেটে যাওয়া চাকা নিয়েই ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। উড়োজাহাজটি কানাডার বোমবার্ডিয়ার নির্মিত ড্যাশ ৮-৪০০ মডেলের বলে বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। সকাল পৌনে ১০টার দিক মাঝ আকাশে থাকাকালীন ফ্লাইটটি জরুরি অবতরণের সিদ্ধান্ত নিলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে এবং সকাল ১০টা ৩ মিনিটে এটি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। তবে যাত্রীরা সবাই নিরাপদে আছেন। অবতরণের সময় যে কোনো দুর্ঘটনা এড়াতে বিমানবন্দরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রস্তুত ছিল।
নবীনতর পূর্বতন