|
Weather Data Source: forecast for Dhaka
ভ্রমণ খবর প্রতিদিন
কর্মজীবি নারীর একাকী ভ্রমণ কতটুকু নিরাপদ? - বিশ্ব নারী দিবসে প্রকাশিত জরিপ কি বলে?
একজন কর্মজীবি মহিলা কাজের প্রয়োজনে যখন ভ্রমণ করেন, তাঁরা নিজেদের কতটুকু নিরাপদ মনে করেন? এমন এক প্রশ্নের সমীক্ষায় বিশ্বব্যাপী ভ্রমণকারী নারী কর্মজীবিদের শতকরা ৭১ ভাগ নিজেদের একজন পুরুষ ভ্রমণকারীর তুলনায় কম নিরাপদ মনে করেন। মহিলারা ব্যবসায়িক ভ্রমণের সময় তাদের সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করার চিন্তা করেন। ৩১ শতাংশ মহিলা রাতে একাকী ভ্রমণ বা বাইরে যান না; ৪৬ শতাংশ রাতে একাকী ভ্রমণের সময় পরিবার এবং বন্ধুদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগে রাখেন যাতে কোন বিপদ হলে তাদের অবস্থান জানা যায়। আজ আন্তর্জাতিক নারী দিবসে (8 মার্চ) ব্যবসায়িক ভ্রমণকারীদের একটি বিশ্বব্যাপী সমীক্ষা প্রকাশিত হয়েছে যেখানে প্রতি দশজনের মধ্যে সাতজন নারী ব্যবসায়ী ভ্রমণকারীরা বলেছেন যে একজন মহিলা হিসাবে কাজের জন্য একাকী ভ্রমণ করা একজন একাকী পুরুষ হিসাবে ভ্রমণের চেয়ে কম নিরাপদ। অস্ট্রেলিয়া, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের 2,000 ব্যবসায়িক ভ্রমণকারীদের উপর ওপিনিয়াম জরিপটি (যা একটি শীর্ষস্থানীয় বিশ্ব ভ্রমণ ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা ওয়ার্ল্ড ট্রাভেল প্রোটেকশন দ্বারা গঠিত) পরিচালিত হয়েছে। জরিপে উঠে আসা তথ্যগুলো খুবই হতাশাজনক। জরিপে প্রাপ্ত ফলাফল অনুসারে, প্রায় পাঁচজনের মধ্যে একজন মহিলা ব্যবসায়ী ভ্রমণকারীও মনে করেন যে তাদের সংগঠনের নারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে কাজ করা উচিত যখন তারা একা ভ্রমণ করে, উদাহরণস্বরূপ নিশ্চিত করা যে ফ্লাইটগুলির এরাইভাল টাইম যেন গভীর রাতে না হয়। বিশ্বব্যাপী নারীর সমতা সংক্রান্ত সমস্যাগুলিও পুরুষদের তুলনায় মহিলাদের জন্য বেশি উদ্বেগের বিষয় যেখানে তিনজনের মধ্যে একজন জানান যে, তারা এমন দেশে ভ্রমণ করতে পছন্দ করেন না যেখানে নারীর অধিকার সুরক্ষিত নয়। যদিও মজার বিষয় হল, তাদের হোটেল বা বাসস্থানে, পুরুষ এবং মহিলা উভয়ই তাদের নিরাপত্তা রক্ষার জন্য অতিরিক্ত পদক্ষেপ নেয়। অধিকন্তু, প্রতি পাঁচজনের মধ্যে একজন নারী ব্যবসায়িক ভ্রমণকারী এমন হোটেলে থাকতে পছন্দ করেন যা একক নারী ভ্রমণকারীদের জন্য ব্যবস্থা করে। এই জরিপে আরও দেখা যায়, প্রতি পাঁচজনে একজন নারী ভ্রমণকারী অবাঞ্ছিত মনোযোগ এড়াতে বিয়ের আংটি (আসল বা নকল) পরে ভ্রমণ করেন। এর বাইরে প্রতি দশজনের মধ্যে একজন নারী ব্যবসায়ী ভ্রমণকারী দুর্ভাগ্যবশত ভ্রমণের সময় ছোটখাটো চুরি থেকে শুরু করে হামলার সম্মুখীন হয়েছেন এবং দশজনের মধ্যে একজন জানান ভ্রমণের সময় মহিলাদের স্বাস্থ্য সমস্যায় অসুস্থ ছিলেন কিন্তু স্বাস্থ্য সহায়তা পেতে আসুবিধার সম্মুখীন হয়েেছেন। এই জরিপটি 23 জানুয়ারী থেকে Opinium অনলাইন সমীক্ষায় 2,001 জনের অংশগ্রহণে পরিচালিত হয়েছে যারা বছরে অন্তত একবার ব্যবসার জন্য ভ্রমণ করে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায়। এইসকল উন্নত দেশের বাইরের অবস্থা আরও শোচনীয়। বিশেষ করে আমাদের দেশের মত তৃতীয় বিশ্বের দেশগুলোতে যে কোন পরিবহণে দিন বা রাত্রি যে কোন সময়েই একাকী ভ্রমণকারী নারীরা নানান অপ্রতিকুল এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়ে থাকনে।
নবীনতর পূর্বতন