বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় পার্বত্য চট্টগ্রামের বান্দরবানে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরকৃত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয় যে, "নিরাপত্তাজনিত কারণে রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিষিদ্ধ করা হলো। আগামী বৃহস্পতিবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।" উল্লেখ্য যে, ২০২২ সালের ১৭ অক্টোবর বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলার দুর্গম এলাকাগুলোতে সন্ত্রাসীদের আনাগোনা বাড়ায় পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিলো যা পরে কয়েক দফায় বাড়িয়ে থানচি ও আলীকদমেও বলবত হয়েছিলো। তবে কিছুদিন আগেই এই এলাকাগুলো হতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়েছিলো। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় নিরাপত্তা ইস্যু বিবেচনা করে ফের নিষেধাজ্ঞা জারি করলো প্রশাসন।
নিরাপত্তাজনিত কারণে রোয়াংছড়ি, রুমা ও থানচি ভ্রমণে ফের নিষেধাজ্ঞা
Travel Solution Desk BD

