|
Weather Data Source: forecast for Dhaka
ভ্রমণ খবর প্রতিদিন
করোনা পরবর্তী সময়ে ইউরোপ ভ্রমণ
করোনা মহামারী পরবর্তী সময়ে ইউরোপের অনেক দেশ কোভিড -19 বিধিনিষেধগুলি শিথিল করে গতিশীল করার চেষ্টা করছে পর্যটন খাতকে। আসন্ন গ্রীষ্মের ছুটির মরসুমে পর্যটকদের ভিড় আশাবাদী করছে পর্যটন শিল্পের ঘুরে দাঁড়ানোর ব্যাপারে। অনেক দেশেই COVID নথির প্রয়োজন হয় না, যদিও অনেক জায়গাতেই পাবলিক ট্রান্সপোর্ট এবং স্বাস্থ্যসেবা সেটিংসে মাস্ক পরিধান করা এখনও বাধ্যতামূলক। স্পেন এবং রাশিয়া বাদ দিয়ে ইউরোপের বেশিরভাগ অংশই কোভিড বাধাগুলি তুলে নিয়েছে। কোভিড পরবর্তী সময় যে দেশগুলো আপনি সাচ্ছন্দে ভ্রমণে যেত পারেন তার মধ্যে রয়েছেঃ অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক রিপাবলিক, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানী, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইটালী, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, সুইডেন, সুইজ্যারল্যান্ড, নেদারল্যান্ড, তুরস্ক, যুক্তরাজ্য। তবে প্রতিটি দেশেরই রয়েছে কিছু মিনিমাম কোভিড সেফটি রিকোয়ারমেন্ট যা অতি সহজেই পূরণ করে আপনি ঘুরে আসতে পারেন এই দেশগুলো।
নবীনতর পূর্বতন