করোনা মহামারী পরবর্তী সময়ে সারা বিশ্বের বেশীরভাগ দেশই কোভিড -19 বিধিনিষেধগুলি শিথিল করে গতিশীল করার চেষ্টা করছে পর্যটন খাতকে। আসন্ন গ্রীষ্মের ছুটির মরসুমে পর্যটকদের ভিড় আশাবাদী করছে পর্যটন শিল্পের ঘুরে দাঁড়ানোর ব্যাপারে। অনেক দেশেই COVID নথির প্রয়োজন হয় না, যদিও অনেক জায়গাতেই পাবলিক ট্রান্সপোর্ট এবং স্বাস্থ্যসেবা সেটিংসে মাস্ক পরিধান করা এখনও বাধ্যতামূলক। তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারনে ইউরোপ-আমেরিকা'র চাইতে দক্ষিণ-পূর্ব এশিয়ায় পর্যটনের প্রবৃদ্ধি হয়েছে ঈর্ষনীয়। বেশিরভাগ এশিয়ান দেশগুলি কোভিড -19 নিয়ন্ত্রণে আসার পর পর্যটনকে পুনরুজ্জীবিত করার জন্য অনেকটাই বিধিনিষেধ শিথিল করেছে। বেশিরভাগ দেশেই প্রবেশের জন্য টিকা সার্টিফিকেট এবং RT-PCR এর আর প্রয়োজন নেই। যদিও চীন, যেটি COVID-19-এর উপর তার জিরো-টলারেন্স নীতি অব্যাহত রেখেছে, দর্শনার্থীদের প্রবেশে কিছু বিধিনিষেধ সহ সতর্ক রয়েছে। জাপানের ক্ষেত্রেও তাই কোভিড পরবর্তী সময় এশিয়ার যে দেশগুলো আপনি সাচ্ছন্দে ভ্রমণে যেত পারেন তার মধ্যে রয়েছেঃ আর্মেনিয়া, আজারবাইজান, ভুটান, কম্বোডিয়া, জর্জিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইসরাইল, জর্ডান, লেবানন, মালয়শিয়া, মালদ্বীপ, মঙ্গোলিয়া, নেপাল, ওমান, পাকিস্তান, ফিলিপাইন, সৌদী আরব, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, হংকং অন্যতম।

