আপনি হয়তো জানেন না যে, কানাডায় টুরিস্ট ভিসায় গিয়ে ওয়ার্ক পারমিট নেয়া যায় এবং তা দিয়ে কাজ করে জীবিকা নির্বাহ করা যায়। ২০২০ সালের ২৪ আগস্ট কানাডার অভিবাসন, শরণার্থী এবং নাগরিকত্ব মন্ত্রী মার্কো এল মেন্ডিসিনো পর্যটক ভিসাধারীদের জন্য অস্থায়ী নির্দেশিকা পাস করেন যা কানাডার টুরিস্ট ভিসা প্রাপ্তদের ওয়ার্ক পারমিট ইস্যু করার ঘোষণা দিয়েছিলো। ট্রুডো প্রশাসন পর্যটকদের জন্য ওয়ার্ক পারমিটের সেই অস্থায়ী নির্দেশিকার মেয়াদ বাড়িয়েছে আরও দুই বছর বাড়িয়েছে। ২৮ ফেব্রুয়ারি কানাডার অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য যে, নতুন মেয়াদ 28 ফেব্রুয়ারি, 2025 এ শেষ হবে এবং গত 12 মাসের মধ্যে যাদের ট্যুরিস্ট ভিসা ওয়ার্ক পারমিট রয়েছে তারাও পুনরায় আবেদন করতে পারবেন। এই নীতির অধীনে অনুসরণ করার নিয়মঃ
(১) আবেদনের সময় বৈধ পর্যটক স্ট্যাটাস থাকতে হবে।
(২) আপনার অবশ্যই একটি বৈধ চাকরির পোস্টিং থাকতে হবে, যার মধ্যে একটি অনুমোদিত লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট বা LMIA মুক্ত চাকরির পোস্টিং রয়েছে।
(৩) ফেব্রুয়ারী 28, 2025 এর পরে আর আবেদন করা সম্ভব হবে না এবং সবকিছু স্বচ্ছ হতে হবে।

