|
Weather Data Source: forecast for Dhaka
ভ্রমণ খবর প্রতিদিন
ভারতের সবচেয়ে ধীরগতির ট্রেন যাত্রা
নীলগিরি মাউন্টেন রেলওয়েকে বলা হয় ভারতের সবচেয়ে ধীরগতির ট্রেন আর তাই তো সাধারণত প্রয়োজনীয় কাজের জন্য কেউ নীলগিরি মাউন্টেন রেলওয়ে ব্যবহার করে না। ভারতে টিকে থাকা হেরিটেজ রেলওয়েগুলোর একটি এই নীলগিরি মাউন্টেন রেলওয়ে "টয় ট্রেন" বলে সকলের নিকট পরিচিত। বলিউডের "দিল সে" মুভির বিখ্যাত গান "চাল ছাইয়া ছাইয়া..." যে ট্রেনের উপর শুটিং হয়েছিলো তা এই নীলগিরি মাউন্টেন রেলওয়ের "টয় ট্রেন"ই ছিল; যেখানে দেখা যায়, পাহাড়ী অঞ্চল, অতীতের চা বাগান এবং লম্বা ভায়াডাক্ট জুড়ে, পুরানো দিনের ইঞ্জিন থেকে বাষ্প বয়ে চলেছে। এই রেলওয়েতে একটি টয়ট্রেন মোট 16টি টানেল, 250টি সেতু এবং 208টি সর্পিলাকার রেললাইন কার্ভ এর মধ্য দিয়ে পথ অতিক্রম করে। এই টয় ট্রেন পর্যটকদের নিকট খুবই আকর্ষনীয়। ভারতের দার্জিলিং এবং সিমলা'তেও রয়েছে এই টয় ট্রেন। এই টয়ট্রেনে 46 কিমি দূরত্ব অতিক্রম করতে প্রায় পাঁচ ঘন্টা সময় লাগে। নীলগিরি মাউন্টেইন রেঞ্জের পাদদেশের মেত্তুপালায়াম স্টেশন থেকে কুনুর হয়ে উটিতে গিয়ে শেষ হয়েছে এই রেলপথ। সপ্তাহের প্রতিদিন চলাচল করে এই ট্রেনটি। প্রতিদিন মেত্তুপালায়াম টু উটি পথে একটি এবং কুনুর উটি পথে চারটি ট্রেন চলাচল করে। ট্রেনের বিস্তারিত তথ্যের জন্য ঢুঁ মারতে হবে এই সাইটেঃ Ooty Toy Train (Ticket Price, Timings, Booking & Train Route)
নবীনতর পূর্বতন