|
Weather Data Source: forecast for Dhaka
ভ্রমণ খবর প্রতিদিন
টাইমস ম্যাগাজিন এর ২০২৩ সালে বিশ্বের সেরা ৫০ ভ্রমণ গন্তব্যের তালিক প্রকাশ

সম্প্রতি বিশ্ব বিখ্যাত টাইমস ম্যাগাজিন ২০২৩ সালে বিশ্বের সেরা ৫০ ভ্রমণ গন্তব্যের তালিক প্রকাশ করেছে। এই তালিকা প্রণয়নে  টাইম এর সংবাদদাতা এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সম্পাদকদের দ্বারা যাচাই করা হয়েছে। TIME ম্যাগাজিন এর সিনিয়র সম্পাদক এমা বার্কার বোনোমো এই প্রসঙ্গে বলেন, "আর্কটিক সার্কেল থেকে অস্ট্রেলিয়ার ব্রিসবেন পর্যন্ত স্থানীয় সংবাদে মাধ্যমে সর্বাপেক্ষা আলোচিত স্থানগুলো নিয়ে কাজ করেছে এই তালিকা প্রণয়নকারী কমিটি। আমরা যে তালিকাটি নির্বাচন করেছি তা এই মুহূর্তে ভ্রমণের গন্তব্য হিসেবে পর্যটকদের পছন্দের শীর্ষে রয়েছে। " তালিকায় ভারতের দুটি পর্যটন স্থান জায়গা করে নিয়েছে যার একটি লাদাখ  আর অন্যটি ওড়িশার ময়ূরভঞ্জ। পূর্ণাঙ্গ তালিকাটি নিম্নরূপঃ

  • টাম্পা, ফ্লোরিডা
  • উইলামেট ভ্যালি, ওরেগন
  • রিও গ্র্যান্ডে, পি.আর.
  • টুকসন, অ্যারিজোনা
  • ইয়োসেমাইট ন্যাশনাল পার্ক, ক্যালিফোর্নিয়া
  • বোজম্যান, মন্টানা
  • ওয়াশিংটন ডিসি
  • ভ্যাঙ্কুভার, কানাডা
  • চার্চিল, ম্যানিটোবা
  • ডিজন, ফ্রান্স
  • প্যানটেলেরিয়া, ইতালি
  • নেপলস, ইতালি
  • আরহাস, ডেনমার্ক
  • সেন্ট মরিটজ, সুইজারল্যান্ড
  • বার্সেলোনা, স্পেন
  • তিমিসোরা, রোমানিয়া
  • সিল্ট, জার্মানি
  • বেরাত, আলবেনিয়া
  • বুদাপেস্ট, হাঙ্গেরি
  • ভিয়েনা, অস্ট্রিয়া
  • ব্রিসবেন, অস্ট্রেলিয়া
  • ক্যাঙ্গারু দ্বীপ, অস্ট্রেলিয়া
  • ডমিনিকা
  • মেক্সিকো সিটি, মেক্সিকো
  • গুয়াদালাজারা, মেক্সিকো
  • টরেস দেল পেইন জাতীয় উদ্যান, চিলি
  • প্যান্টানাল, ব্রাজিল
  • মেডেলিন, কলম্বিয়া
  • ওলানতাইটাম্বো, পেরু
  • রোটান, হন্ডুরাস
  • লাদাখ, ভারত
  • ময়ূরভঞ্জ, ভারত
  • কিয়োটো, জাপান
  • নাগোয়া, জাপান
  • ইসান, থাইল্যান্ড
  • ফুকেট, থাইল্যান্ড
  • জেজু দ্বীপ, দক্ষিণ কোরিয়া
  • লুয়াং প্রাবাং, লাওস
  • গিজা এবং সাক্কারা, মিশর
  • চুলু পাহাড়, কেনিয়া
  • মুসানজে, রুয়ান্ডা
  • রাবাত, মরক্কো
  • ডাকার, সেনেগাল
  • লোয়াঙ্গো ন্যাশনাল পার্ক, গ্যাবন
  • ফ্রিটাউন পেনিনসুলা, সিয়েরা লিওন
  • লোহিত সাগর, সৌদি আরব
  • আকাবা, জর্ডান
  • জেরুজালেম, ইসরায়েল
  • শারজাহ, সংযুক্ত আরব আমিরাত
  • Tuamotu দ্বীপপুঞ্জ, ফরাসি পলিনেশিয়া
সংবাদ কৃতজ্ঞতাঃ টাইম ম্যাগাজিন এবং সিএনএন

নবীনতর পূর্বতন