
গত ফেব্রুয়ারীর শুরুতে ভারতের বিলাসবহুল প্রমোদতরী এম,ভি গঙ্গা বিলাস প্রথমবারের মত মংলা বন্দর দিয়ে বাংলাদেশে এসেছিলো ৩০ জন সুইস পর্যটক নিয়ে। আবার বিদেশী পর্যটক নিয়ে সেই ভারতীয় বিলাসবহুল প্রমোদতরী এম,ভি গঙ্গা বিলাস ১৩ মার্চ ভারত-বাংলাদেশ সীমান্তের কুড়িগ্রামের চিলমারী হয়ে প্রবেশ করে বাংলাদেশে। গত ১ মার্চ ৩টি দেশের ৭জন পর্যটক নিয়ে আসাম থেকে ছেড়ে আসা ভারতীয় এ ক্রুজটি কুড়িগ্রাম থেকে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল হয়ে নারায়ণগঞ্জ এর উপর দিয়ে বরিশাল হয়ে বুধবার সকাল ১১ টায় মোংলার সুন্দরবনের ঢাংমারি স্টেশন থেকে সুন্দরবনে প্রবেশ করেছে। সুন্দরবন ভ্রমণে জাহাজটিতে ৪ জন সুইজারল্যান্ড ও ২জন জার্মান পর্যটক রয়েছেন। ৫ মার্চ জাহাজটি এদেশের খুলনা জেলার আংটিহারা নৌ রুট দিয়ে ভারতে প্রবেশ করে কলকাতায় গিয়ে আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে প্রমোদতরী এম,ভি গঙ্গা বিলাস এর এবারের ভ্রমণ যাত্রার। উল্লেখ্য, প্রমোদতরী 'গঙ্গা বিলাস' এর ট্যুর সহযোগী হিসেবে আছে ঢাকার অপারেটর "জার্নি প্লাস"।
