|
Weather Data Source: forecast for Dhaka
ভ্রমণ খবর প্রতিদিন
চায়নায় খোঁজ পাওয়া গেল নতুন স্বর্ণখনির

 

আয়তনে বিশ্বের তৃতীয় দেশ চীনের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট-বড় অনেক সোনার খনি, আর তাইতো চীন বিশ্বের সোনা উৎপাদনকারী দেশগুলোর তালিকায় রয়েছে শীর্ষে। বিশ্বের স্বর্ণ ভান্ডারের অন্তত ৯ শতাংশ মজুদ রয়েছে চীনে যার পরিমাণ আনুমানিক ১ হাজার ৮৬৯ টন!  যার অধিকাংশই আছে শ্যানডংয়ে। এবার পূর্ব চীনের শ্যানডং প্রদেশর রুশান এলাকায় নতুন একটি সোনার খনির হদিস পেলেন চিনা ভূ-তত্ত্ববিদরা যার নাম "শিলাওকোউ খনি"।  এর আগে গত বছর শ্যানডংয়ের জিয়াওজিয়া খনি থেকে ১০ টন সোনা উৎপন্ন করা হয়েছিল যা একক খনির পক্ষে সর্বোচ্চ উৎপাদন এর রেকর্ড ছিলো। তবেঁ সোনার উৎপাদনে চীন এগিয়ে থাকলেও বৃহত্তম সোনার ভান্ডারে শীর্ষে আমেরিকা যেখানে চীনের অবস্থান ছয়ে। ২০২১ সালের ডিসেম্বরের পরিসংখ্যান অনুযায়ী, আমেরিকায় মোট খনিজ সোনার পরিমাণ ৮ হাজার ১৩৩ টন। অপরদিকে চিনের পর বিশ্বে সর্বোচ্চ সোনা উৎপন্নকারী দেশের তালিকায় রয়েছে যথাক্রমেঃ অস্ট্রেলিয়া, রাশিয়া, আমেরিকা, কানাডা, ইন্দোনেশিয়া, পেরু, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো ও ঘানার মতো দেশগুলো। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, চীনের অগ্রগতিকে আরও ত্বরাণ্বিত করবে এই শিলাওকোউ খনি।

নবীনতর পূর্বতন