গতকাল ২৩ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় সৌদি আরবের জেদ্দা-মদিনা সড়কে দুর্ঘটনায় একই পরিবারের দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের নাম আব্দুল মালেক মেম্বার ও অপরজন তাছলিমা বেগম এবং আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাঁরা সবাই নরসিংদী জেলার শিবপুর সাদারচর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। উল্লেখ্য, গাড়িতে একই পরিবারের আটজন ছিলেন, জিয়ারতের উদ্দেশ্যে তারা জেদ্দা থেকে মদিনা যাচ্ছিলেন। দুর্ঘটনার কারন এখন পর্যন্ত জানা যায় নাই, সৌদি কর্তৃপক্ষ জানিয়ছে তদন্ত সাপেক্ষে তা জানা যাবে। নিহতদের মরদেহ সংরক্ষণ এবং আহত সকলকে মদিনা সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সৌদি আরবের জেদ্দা-মদিনা সড়কে দুর্ঘটনায় একই পরিবারের দুইজন নিহত ও ছয়জন আহত
Travel Solution Desk BD

