তাইওয়ান সিদ্ধান্ত নিয়েছে যেসব বিদেশি পর্যটক ঘুরতে আসবেন তাদের প্রত্যেককে ৫ হাজার তাইওয়ানি ডলার দেয়া হবে এবং প্রায় ৯০ হাজার টুরিস্ট গ্রুপকে নগদ ২০ হাজার তাইওয়ানি ডলার দেয়া হবে। গত ২২ ফেব্রুয়ারি, তাইওয়ানের পরিবহনমন্ত্রী ওয়াং কুও-সাই জানান, এই নগদ অর্থ ডিজিটাল মাধ্যমে দেয়া হবে। পর্যটকরা এ অর্থ দিয়ে তাইওয়ানের ভেতর হোটেল ভাড়া দেয়া থেকে শুরু করে সবই করতে পারবেন। তাইওয়ানের প্রধানমন্ত্রী চেন চিয়েন-জেন প্রত্যাশা করছেন, ২০২৩ সালে তাইওয়ানে আসবে ৬০ লাখ পর্যটক এবং যা ২০২৫ সালে কোটির ঘর ছুঁয়ে যাবে বলে আশা করা হচ্ছে। কবে থেকে এবং কীভাবে, কোন কোন দেশের পর্যটকদের এই নগদ অর্থ দেয়া হবে তাইওয়ানের সরকারের পক্ষ থেকে তা এখনো বিস্তারিত ঘোষণা করা হয় নাই।
