২৭ ফেব্রুয়ারি সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টে বাংলাদেশ ও আর্জেন্টিনা ভিসা অব্যাহতি চুক্তি সই করেছেন। এর ফলে অফিসিয়াল পাসপোর্ট ও কূটনীতিকদের আর্জেন্টিনা ভ্রমণে ভিসা নেয়ার প্রয়োজন হবে না। উল্লেখ্য, গতকাল ঢাকার বনানীতে দীর্ঘ ৪৫ বছর পর আর্জেন্টিনা ঢাকায় পুনরায় তাদের দূতাবাস চালু করেছে।

