ফুটবল বিশ্বকাপ শেষ হওয়ার পর পরই শোনা যাচ্ছিল দীর্ঘ ৪৫ বছর পর ঢাকায় আবার দূতাবাস চালু করতে যাচ্ছে। অবশেষে গত ২৭ ফেব্রুয়ারী বিকেলে বনানীর বি ব্লকের ২৩ নম্বর সড়কের ৫০ নম্বর প্লটের একটি ভবনে আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন করেন ঢাকা সফররত আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। কূটনৈতিক আলোচনা শুরুর মাত্র তিন মাসের মধ্যে দূতাবাস পুনঃস্থাপন করল আর্জেন্টিনা। উল্লেখ্য, ঢাকায় ১৯৭৮ সালে দূতাবাস বন্ধ করে দেয় লাতিন আমেরিকার দেশটি। এর আগে বাংলাদেশে দূতাবাস খোলার পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে নয়াদিল্লিতে অবস্থিত আর্জেন্টিনা দূতাবাসের উপরাষ্ট্রদূত ফ্রাঙ্কো সেনিলিয়ানির নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকা সফর করে যান।
অবশেষে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস এর আনুষ্ঠানিক যাত্রা হলো শুরু
Travel Solution Desk BD

