|
Weather Data Source: forecast for Dhaka
ভ্রমণ খবর প্রতিদিন
দ্বিতীয় দফায় বাড়ানো হলো হজ্জ যাত্রীদের নিবন্ধনের সময়
করোনার বিধিনিষেধ উঠে যাওয়ার পর এই বছর প্রচুর পরিমাণ মানুষ ইচ্ছুক ছিলেন হজ্ব পালন করার। কিন্তু হুট করেই হজ্বের সার্বিক খরচ অনেক বেড়ে গেছে। এর প্রভাব দেখা গেছে হজ্ব নিবন্ধনে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, দ্বিতীয় দফায় বাড়ানো হয়েছে হজ্ব যাত্রীদের নিবন্ধনের সময়। আগামী ৭ মার্চ পর্যন্ত সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় নিবন্ধনের সময় নির্ধারন করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় প্রাক নিবন্ধনের সর্বশেষ ক্রমিক আগের সিরিয়াল বহাল রেখে ৪৫ হাজার ৫১৪ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক নিবন্ধনের সর্বশেষ ক্রমিক আগের সিরিয়াল বহাল রেখে ৮ লাখ ৪৬৭ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
নবীনতর পূর্বতন