|
Weather Data Source: forecast for Dhaka
ভ্রমণ খবর প্রতিদিন
এমিরেটস এর Unaccompanied Minors Lounge সেবা চালু

অভিভাবক ছাড়া কিশোর বয়সী একাকী ভ্রমণকারী যাত্রীদের জন্য দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের "কনকোর্স বি হল" এ দিনরাত ২৪ঘন্টা স্ন্যাকস্, পানীয়, ভিডিও গেম, ফ্রি ওয়াই-ফাই, শিশু-কিশোরদের উপযোগী বিশেষ টয়লেট ও বসার ব্যবস্থা সম্বলিত নতুন একটি লাউঞ্জ চালু হয়েছে। এই লাউঞ্জের সুবিধা গ্রহণের জন্য অভিভাবকদের আগেভাগেই এমিরেটসের ‘Unaccompanied Minor Service’ বুক করতে হবে। দুবাই থেকে ভ্রমনকারীদের বিমানবন্দরের এয়ারলাইন এয়ারপোর্ট সেবা টিমের একজন অভ্যর্থনা জানাবেন এবং ইমিগ্রেশন ও নিরাপত্তা চেক সম্পন্ন করতে সহায়তা করবেন। অত:পর তাদেরকে লাউঞ্জে নিয়ে যাবেন এবং সময়মতো ফ্লাইটের বোর্ডিং গেট পর্যন্ত এগিয়ে দিবেন। ট্রানজিট যাত্রীর শিশু-কিশোররাও দুবাইয়ে ট্রানজিটকালে এই সুবিধা পাবে। উল্লেখ্য যে, এমিরেটস এয়ারলাইন্স তাদের ফ্লাইটে সকল ক্ষুদে যাত্রীদের জন্য তাদের পছন্দনীয় খাবার, খেলার সামগ্রী, তাদের উপযোগী হেড-সেট ইত্যাদি প্রদান করে থাকে। এমিরেটস এর ইনফ্লাইট বিনোদন প্রোগ্রামে শিশু-কিশোরদের জন্য রয়েছে ১৩০টির অধিক চ্যানেল এবং ৫০টির বেশী ডিজনি মুভি। এছাড়া বর্তমানে এমিরেটস ক্ষুদে যাত্রীদের বিশেষ ব্যাগ এবং খেলনা উপহার হিসেবে প্রদান করছে। ৫-১১ বছর বয়সীদের জন্য প্রিবুকিং এবং ১২-১৫ বছর বয়সী একাকী ভ্রমণকারী যাত্রীরাও এই সেবার জন্য আবেদন করতে পারবেন, বিবেচনা সাপেক্ষে তা দেয়া হবে।
নবীনতর পূর্বতন