|
Weather Data Source: forecast for Dhaka
ভ্রমণ খবর প্রতিদিন
আগামী মাস থেকে আন্তঃনগর ট্রেনের টিকিট এর জন্য জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক

টিকিট কালোবাজারি প্রতিরোধ, বিনা টিকিটে ভ্রমণকারীদের জরিমানাসহ ভাড়া আদায় সহজ করার লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র যাচাই বাধ্যতামূলক করেছে বাংলাদেশ রেলওয়ে।

আজ বুধবার রেলভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ে টিকেটিং ব্যবস্থায় ৩টি সেবা অন্তর্ভুক্ত করতে যাচ্ছে। যা আগামী ১ মার্চ থেকে কার্যকর হবে। সেবা ৩টির মধ্যে আছে, জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে রেলওয়ের আন্তঃনগর ট্রেনের টিকেটিং ব্যবস্থা, টিকিট চেকিং ব্যবস্থায় পয়েন্ট অব সেল (পিওএস) মেশিনের প্রবর্তন এবং অনলাইনের মাধ্যমে কেনা টিকিট অনলাইনে রিফান্ডের ব্যবস্থা করা। 'টিকেট যার ভ্রমণ তার' নিশ্চিত করার জন্য বাংলাদেশ রেলওয়ে আন্তঃনগর ট্রেনের টিকিট কেনার আগে প্রত্যেক যাত্রীকে জাতীয় পরিচয়পত্র নম্বর বা জন্মনিবন্ধন সনদ যাচাই করে রেজিস্ট্রেশন বা নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক করেছে। কাউন্টার, অনলাইন ও মোবাইল অ্যাপ এর মাধ্যমে টিকেট ক্রয়কারী যাত্রীরা অনলাইন অথবা মোবাইল এসএমএস-এর মাধ্যমে যে কোনো সময় বাংলাদেশ রেলওয়ের টিকেটিং সিস্টেমে খুব সহজে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। 


বাংলাদেশ রেলওয়ে আগামী ১ মার্চ থেকে ৩টি নতুন সেবাঃ জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে আন্তঃনগর টিকেটিং, টিকিট চেকিং ব্যবস্থায় পিওএস মেশিনের প্রবর্তন এবং অনলাইনের মাধ্যমে রিফান্ড চালু করতে যাচ্ছে। 


প্রেস রিলিজ এর কপি:


 খবর: দ্যা ডেইলি স্টার
নবীনতর পূর্বতন