|
Weather Data Source: forecast for Dhaka
ভ্রমণ খবর প্রতিদিন
চট্টগ্রামের ফৌজদারহাটে শুরু হল আটদিন ব্যাপী "ফুলের মেলা"র

চট্টগ্রামে ফৌজদারহাটে সাগর তীরে পরিত্যক্ত এবং অবৈধ দখলে থাকা ১৯৪ একর ভূমি উদ্ধার করে সেখানে একটি দৃষ্টিনন্দন ‘ফুলের বাগান’ করার উদ্যোগ নেয়া হয়েছে যার নাম দেয়া হয়েছে "ডিসি পার্ক" আর বাস্তবায়ন করছে চট্টগ্রাম জেলা প্রশাসন। ডিসি পার্কের সৌন্দর্যবর্ধনের দায়িত্বে দেয়া হয়েছে সীতাকুণ্ডের ফৌজদারহাটের ইফা নার্সারির মালিক কাউসার আল ইমরানকে। এই পার্কে রয়েছে দুটি বিশাল দীঘি যেখানে দর্শনার্থীদের জন্য মাছ ধরার ব্যবস্থাও রাখা হয়েছে। গত ১০ ফেব্রুয়ারি, শুক্রবার, সেই জায়গার মনোরম পরিবেশে শুরু হয়েছে আটদিন ব্যাপী নানা রঙের ফুলের মেলা। এই মেলায় প্রদর্শিত হচ্ছে হয়েছে হাজারো দেশি-বিদেশি ফুলের চারা। আশেপাশের জেলাসহ নগরীর বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণি পেশার মানুষ এই মনোরম ফুলের মেলা বা ফুলের পার্ক দেখার জন্য ভিড় জমিয়েছেন।
নবীনতর পূর্বতন