|
Weather Data Source: forecast for Dhaka
ভ্রমণ খবর প্রতিদিন
থানচি ও আলীকদম এর পর রোয়াংছড়ি উপজেলা থেকেও ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে

১০ ফেব্রুয়ারি, শুক্রবার বান্দরবান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট ইয়াছমিন পারভিন তিবরীজি স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তিতে সরকারি বিভিন্ন দপ্তরকে অবহিত করে জানানো হয়েছে যে, বান্দরবান সেনা রিজিয়নের ৯ জানুয়ারি ২০২৩ সালে জারিকৃত গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় ১০ ফেব্রুয়ারি ১৪০/৩১/জিএস পত্রের আলোকে পর্যটকদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে রোয়াংছড়ি উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল করা হয়। বান্দরবানের সাত উপজেলার মধ্যে রুমা উপজেলা ছাড়া অন্যান্য উপজেলায় আগের মত পর্যটকরা ভ্রমণ করতে পারবেন বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। উল্লেখ্য যে, ২০২২ সালের অক্টোবর মাসে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা ও রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নের দুর্গম সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। ফলে ১৭ অক্টোবর, ২০২২ থেকে বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় স্থানীয় প্রশাসন। এরপর কয়েক দফায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে থানচি ও আলীকদম উপজেলাকেও ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসা হয়। এরপর একে একে থানচি ও আলীকদম ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এবার রোয়াংছড়ি উপজেলা থেকেও ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
নবীনতর পূর্বতন