হেনলি পাসপোর্ট ইনডেক্সে, যা বিশ্বব্যাপী ভ্রমণ নথিগুলির সর্বাধিক স্বীকৃত রেটিং, ২০২৩ সালে বাংলাদেশের পাসপোর্ট গত বছরের চাইতে তিন ধাপ এগিয়ে ১০১তম স্থানে জায়গা করে নিয়েছে। ২০২২ সালে বাংলাদেশী পাসপোর্টের অবস্থান ছিলো ১০৪তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর পাসপোর্ট এর মধ্যে মালদ্বীপের অবস্থান সবচাইতে ভালো ৬১তম, ভারত ৮৫তম এবং ভুটান ৯০তম অবস্থানে থেকে বাংলাদেশের চাইতে এগিয়ে রয়েছে। পক্ষান্তরে, নেপাল ১০৩তম, পাকিস্থান ১০৬তম এবং আফগানিস্তান রয়েছে ১০৯তম অবস্থানে। এই তালিকায় প্রথমে শীর্ষদেশ জাপান, দ্বিতীয় স্থানে রয়েছে যৌথভাবে সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়ে, জার্মানি এবং স্পেন তৃতীয়; ফিনল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ চতুর্থ এবং অস্ট্রিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস এবং সুইডেন রয়েছে পঞ্চম স্থানে।
মালদ্বীপ ৬১তম, ভারত ৮৫তম, ভুটান ৯০তম, নেপাল ১০৩তম, পাকিস্থান ১০৬তম এবং আফগানিস্তান ১০৯তম অবস্থানে রয়েছে

