|
Weather Data Source: forecast for Dhaka
ভ্রমণ খবর প্রতিদিন
৭২ জন যাত্রী নিয়ে নেপালে বিমান বিধ্বস্ত
নেপালে কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশে উড়ে যাওয়া ইয়েতি এয়ারলাইন্সের একটি এআরটি ৭২ বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪০জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিমানটিতে থাকা সকলেই প্রাণ হারিয়েছেন। উদ্ধার তৎপরতা চলছে। রবিবার (১৫ জানুয়ারি) সকালে কাস্কি জেলার পোখরায় বিমানটি বিধ্বস্ত হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি। ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা জানিয়েছেন, বিধ্বস্ত হওয়া বিমানটিতে মোট ৬৮ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য ছিলেন। 

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন
নবীনতর পূর্বতন