|
Weather Data Source: forecast for Dhaka
ভ্রমণ খবর প্রতিদিন
শিগগিরই কুষ্টিয়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র
শিগগিরই কুষ্টিয়ায় ভারতীয় ভিসা আবদন কেন্দ্র চালু হবে বলে জানিয়েছেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। তিনি বলেন, ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রর জায়গা ইতিমধ্যেই নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের খেয়া রেস্তোরাঁয় রোটারি ক্লাব অব কুষ্টিয়ার ফেলোশিপ মিটিং এ এসব কথা বলেন তিনি। হাইকমিশনার মনোজ কুমার বলেন, ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার পরপরই কুষ্টিয়াসহ আশপাশের জেলার মানুষের সুবিধার্থে এখানে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু হবে। তিনি আরও বলেন, ভারত-বাংলাদেশ বন্ধুপ্রতিম প্রতিবেশী রাষ্ট্র। দু’দেশের চমৎকার সম্পর্ক বিরাজমান এবং ব্যবসা-বাণিজ্য প্রসারসহ সাহিত্য-সংস্কৃতিতে ঐতিহ্যগতভাবে যথেষ্ট মিল রয়েছে দেশ দুটির।
নবীনতর পূর্বতন