বন্যা পরিস্থিতির অবনতির কারণে সিলেটের প্রধান পর্যটন কেন্দ্রগুলো দ্বিতীয়বারের মতো বন্ধ করে দেয়া হয়েছে। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মোহাম্মদ মোবারক হোসেন জানান, ১৮ জুন মঙ্গলবার বিকেলে এই নির্কদেশনা প্রদান করেন। এর আগে বন্যা পরিস্থিতির কারণে গত ৩০ মে পর্যটন কেন্দ্রগুলো প্রথমবারের মতো বন্ধ ঘোষণা করেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির আহবায়করা। সাম্প্রতিক বৃষ্টিপাত এবং উজানে বন্যার পুনরাবৃত্তির প্রতিক্রিয়া হিসাবে পর্যটন কেন্দ্রগুলির দ্বিতীয় দফায় বন্ধ ঘোষণা করা হলো।
মঙ্গলবার থেকে সিলেটের পর্যটন কেন্দ্রগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার বিষয়ে সম্মত হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। মঙ্গলবার সিলেটের সব নদ-নদীর ঢল নেমেছে সীমান্তের ওপর দিয়ে। এতে ধসে পড়েছে জাফলং, বিছানাকান্দি, সাদাপাথরসহ উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মোহাম্মদ মোবারক হোসেন জানান, বন্যা পরিস্থিতির কারণে সিলেটের পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যা ইতিমধ্যে কার্যকর করা হয়েছে।

