
"সৌদি আরবে ওমরাহ পালনের জন্য বাংলাদেশি নাগরিকদের ভিসার প্রয়োজন হয় না, তাদেরকে সৌদিয়া এয়ারলাইন্সের ট্রানজিট যাত্রী হতে হবে" এমনটা জানিয়েছেন, সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান। আজ ৩ অক্টোবর মঙ্গলবার সৌদি দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত বলেন, সৌদি আরবে ওমরাহ করতে বাংলাদেশি নাগরিকদের ভিসার প্রয়োজন হবে না এখন থেকে। তবে এজন্য তাদের সৌদিয়া এয়ারলাইন্সের ট্রানজিট গ্রাহক হতে হবে বা সৌদিয়া এয়ারলাইন্সের মালিকানাধীন বিমানে উড়তে হবে। ট্রানজিট ভ্রমণকারীদের ওমরাহ সম্পন্ন করতে সৌদি আরবে 96 ঘন্টা থাকার অনুমতি দেওয়া হবে। এর পাশাপাশি রাষ্ট্রদূত আরও জানিয়েছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং শেনজেনের ভিসা নিয়ে যে কেউ সৌদি আরবে ওমরাহ করতে পারেন। উপরন্তু, যে কেউ তৃতীয় পক্ষের সহায়তা ছাড়াই নুসুক অ্যাপে নিবন্ধন করে ওমরাহ ভিসা পেতে পারেন।
