|
Weather Data Source: forecast for Dhaka
ভ্রমণ খবর প্রতিদিন
পাসপোর্ট সেবায় চালু হল হট লাইন নাম্বার, দেশ এবং দেশের বাইরে থেকে জানা যাবে পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় তথ্য।

পাসপোর্ট করার সময় আমাদের অনেকের মনেই অনেক প্রশ্ন জাগে; আর সেইসব প্রশ্নের উত্তর নিয়ে নতুন সেবা চালু করেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর (ডিআইপি)। বাংলাদেশের অভ্যন্তর থেকে ১৬৪৪৫ এবং বিদেশ থেকে ০৯৬৬৬৭১৬৪৪৫- হটলাইন নম্বরে কল করে পাসপোর্ট সংক্রান্ত তথ্য ও পরামর্শ পাওয়া যাবে। গত ৩১ মার্চ শুক্রবার থেকে শুরু হওয়া এই সেবা পাওয়া যাবে সপ্তাহের সাত দিন এবং ২৪ ঘন্টা আর এর জন্য আলাদা কোন ফি নেই। প্রথম পর্যায়ে প্রতিদিন তিন শিফটে ৪৮ জন প্রতিনিধি ২৪ ঘণ্টা সেবা প্রদান করবেন। সেবাপ্রার্থীরা পাসপোর্ট সম্পর্কিত সঠিক হালনাগাদ তথ্য বা নতুন কোনো আপডেট এলে কল করে জানতে পারবেন। এই হেল্প লাইনে যেসকল সেবা পাওয়া যাবেঃ

  • পাসপোর্ট হেল্পলাইন নম্বরের মাধ্যমে ই-পাসপোর্ট, 
  • এমআরপি পাসপোর্ট ও ভিসা সম্পর্কিত তথ্যসেবা পাওয়া যাবে।
  • ই-পাসপোর্টের বর্তমান অবস্থা জানা যাবে। 
  • ই-পাসপোর্ট ডেলিভারি সম্পর্কিত তথ্য; 
  • অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে সমাধান;
  • আবেদন করতে না পারলে তা বুঝিয়ে দেয়া; 
  • অভিযোগ জানাতে পারবেন; 
  • কল সেন্টার থেকে আঞ্চলিক পাসপোর্ট অফিস সম্পর্কে তথ্য জানা যাবে; 
  • এমআরপি পাসপোর্টের অবস্থা (প্রবাসীদের জন্য); 
  • এমআরপি পাসপোর্টের ডেলিভারি সম্পর্কে জানা যাবে; 
  • এমআরভি ভিসা সংক্রান্ত তথ্য।

নবীনতর পূর্বতন