|
Weather Data Source: forecast for Dhaka
ভ্রমণ খবর প্রতিদিন
সবুজ গালিচার সৈকত "গুলিয়াখালী"কে পর্যটন বান্ধব করতে সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের ব্যাপক উদ্যোগ

গত এক দশকে বাংলাদেশে যে কয়টি ভ্রমণ গন্তব্য জনপ্রিয় হয়েছে তাদের মধ্যে অন্যতম চট্টগ্রামের সীতাকুণ্ডের অপরূপ সবুচ গালিচায় ঢাকা গুলিয়াখালী সমুদ্র সৈকত। পূর্বে পাহাড় আর পশ্চিমের বঙ্গোপসাগরের মোহনায় আবৃত এই সৈকতে প্রতিবছর ভ্রমণে আসেন হাজারো পর্যটক। আর এই পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দৃষ্টিনন্দন নকশা সহ একটি প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়গুলোতে পাঠানো হয়েছে বলে প্রশাসন সুত্রে জানা গেছে। প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ ঠিক রেখে সৈকতের ওয়াকওয়ে, রিসোর্ট, রেস্টুরেন্ট, শৌচাগারসহ নানান স্থাপনা থাকছে এই পরিকল্পনায়; সেই সাথে থাকবে সৈকতের আবর্জনা পরিষ্কার রাখা, অপরিকল্পিত দোকানপাট পরিকল্পিত স্থানে সরিয়ে নেওয়া সহ আরও বেশ কিছু কাজ। সৈকতের নিরাপত্তার জন্য থাকবে টুরিস্ট পুলিশের ইউনিট। সীতাকুণ্ড উপজেলার এসিল্যান্ড আশরাফুল আলম জানান, "বর্ষাকালে জোয়ারের সময় সৈকত ডুবে গেলে পর্যটকরা বেকায়দায় পড়েন। সব ঋতুতে পর্যটকেরা যেন সৈকতের সৌন্দর্য উপভোগ করতে পারেন তেমনই একটি নকশা করা হয়েছে। নকশা অনুযায়ী বেড়িবাঁধ থেকে ইংরেজি ওয়াই আকৃতির ১০ ফুট ওয়াকওয়ে নির্মাণ করা হবে। এর দুই দিকে রেস্তোরাঁ, রিসোর্টসহ অন্যান্য স্থাপনা নির্মাণ করা হবে"।

নবীনতর পূর্বতন