Netflix এবং থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষ, জাতীয় উদ্যান, বন্যপ্রাণী ও উদ্ভিদ সংরক্ষণ বিভাগ এবং ক্রিয়েটিভ ইকোনমি এজেন্সির সাথে একটি যৌথ প্রকল্প ঘোষণা করেছে যার অধীনে Netflix এ নির্মিত হবে একটি "Uncover Thailand: A Creative Travel Guide" নামক একটি প্রামাণ্যচিত্র ধর্মী ট্রাভেল গাইড ভিডিও সিরিজ। এই সিরিজে পর্যটকদের কাছে থাইল্যান্ডের জনপ্রিয় জায়গাগুলো তুলে ধরা হবে যেই জায়গাগুলো বিভিন্ন জনপ্রিয় সিনেমা এবং টেলিভিশন শো বা ওয়েব সিরিজে দর্শকেরা দেখেছে। সেই সকল জায়গায় পর্যটকদের ভ্রমণে উদ্বুদ্ধ করবে এই নির্মিতব্য Netflix এর ট্রাভেল গাইড প্রামাণ্যচিত্রটি। এই প্রামাণ্যচিত্র ভিত্তিক ভিডিওগুলোত হবে থাইল্যান্ডের মূল আকর্ষণ হিসেবে চিহ্নিত ভ্রমণ গন্তব্য, বিভিন্ন ট্রাভেল এন্ড এডভেঞ্চার এক্টিভিটিস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সুচারু উপস্থাপন। চলচ্চিত্রের কল্প জগত থেকে পর্যটকদের বাস্তবের জগতে সেই একই স্থান, পরিবেশ এবং সাংস্কৃতিক পরিমন্ডলে ভ্রমণে আরো বেশী আগ্রহী করবে বলে আশা করছে আয়োজক উভয়পক্ষ।
Netflix এ নির্মিত হবে "Uncover Thailand: A Creative Travel Guide"
Travel Solution Desk BD

