|
Weather Data Source: forecast for Dhaka
ভ্রমণ খবর প্রতিদিন
জুন,২০২৩ থেকে থাইল্যান্ডে বিমানপথে আগত টুরিস্টদের ৩০০ বাথ করে টুরিস্ট ট্যাক্স !!!
থাইল্যান্ড জুন,২০২৩ থেকে থাইল্যান্ডে বিমানপথে আগত টুরিস্টদের ৩০০ বাথ করে টুরিস্ট ট্যাক্স আরোপ করতে যাচ্ছে; যা স্থল এবং জল পথে থাইল্যান্ডে আগত পর্যটকদের জন্য হবে ১৫০ বাথ। থাই কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে বিদেশী ভ্রমণকারীদের জন্য প্রবেশের ফি বাবদ এই টুরিস্ট ট্যাক্স এর কথা বিবেচনা করছিলো, তবে মহামারীর কারণে এর প্রয়োগ বিলম্বিত হয়েছিল। অক্টোবর 2022 থেকে যখন দেশটি কোভিড সম্পর্কিত সমস্ত প্রবেশ নিষেধাজ্ঞা এবং সীমাবদ্ধতা তুলে নিয়েছে, তখন থেকে থাইল্যান্ডে আগত পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এই বছর দেশে আগত বিদেশী দর্শনার্থীর সংখ্যা 30 মিলিয়নে পৌঁছতে পারে, যা 2022 সালের 11.2 মিলিয়ন থেকে প্রায় তিনগুণ। উল্লেখ্য করোনা প্রাক-মহামারী সময়ে 2019 সালে রেকর্ড-ব্রেকিং 40 মিলিয়ন টুরিস্ট এর সমাগম ঘটেছিলো দেশটিতে। এই ফি হতে সরকার প্রায় চার বিলিয়ন বাথ আদায় হওয়ার আশা করছে যা মূলত ব্যয় করা হবে থাইল্যান্ডে থাকাকালীন দর্শনার্থীদের জন্য স্বাস্থ্য এবং দুর্ঘটনা বীমা প্রদানে।
নবীনতর পূর্বতন