|
Weather Data Source: forecast for Dhaka
ভ্রমণ খবর প্রতিদিন
দিল্লী এয়ারপোর্টে "DigiYatra"
"DigiYatra" নামক এক প্রকল্প ঘোষণা করেছে ভারতের দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (আইজিআই) বিমানবন্দর কর্তৃপক্ষ। এই "DigiYatra" ই-সুবিধাটি "Facial Recognition Technology" ব্যবহার করে বিমানবন্দরগুলিতে দ্রুততার সাথে সুরক্ষা চেকিং এবং কাগজের বোর্ডিং পাস ছাড়াই ভ্রমণের ব্যবস্থা রয়েছে। কিন্তু কি এই "DigiYatra"? মূলত এটি একটি বিকেন্দ্রীভূত মোবাইল-ভিত্তিক আইডি স্টোরেজ প্ল্যাটফর্ম যেখানে বিমান ভ্রমণকারীরা তাদের আইডি এবং ভ্রমণের নথি সংরক্ষণ করতে পারে। দিল্লি বিমানবন্দর কর্তৃক প্রদত্ত "DigiYatra" প্ল্যাটফর্মটি বিমান যাত্রীদের বোর্ডিং টাইম এবং ওয়েটিং টাইম অনেক কমিয়ে আনবে। বর্তমানে প্রচলিত কাগজের বোর্ডিং পাস দিয়ে এন্ট্রি গেট, বোর্ডিং গেট এবং সিকিউরিটি চেকিং এ যে সময় ব্যয় হয় তা অনেকাংশে কমিয়ে আনবে এই প্রকল্পটি। তার সাথে এটি ঝামেলা-মুক্ত ভ্রমণ, বোর্ডিং গেটগুলিতে যাত্রীদের দ্রুত গতিশীলতা, বর্ধিত সুরক্ষা নিশ্চিত করবে। বিমানবন্দর কর্তৃপক্ষের আশাবাদ চলতি মাসেই বিমানবন্দরের ২ এবং ৩ টি টার্মিনালের সমস্ত এন্ট্রি এবং বোর্ডিং গেটগুলিতে "DigiYatra" কার্যকর করা হবে।
নবীনতর পূর্বতন