|
Weather Data Source: forecast for Dhaka
ভ্রমণ খবর প্রতিদিন
কক্সবাজারে দুই পর্যটক ছুরিকাহত, গ্রেফতার পাঁচ

কক্সবাজার ভ্রমণে আসা ঢাকার ধামরাই এলাকার সূয়াপুরের ইউনিভার্সিটি স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে গত ১৬ মার্চ প্রায় ৯০ জনের একটি দলের দুই সদস্য শুভ দে ও মো. আতিক হাসান গত ১৮ মার্চ রাত সাড়ে ৮ টার দিকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের রাস্তা দিয়ে যাওয়ার সময় দু'টি মোটর সাইকেলে করে পাঁচ ছিনতাইকারী তাদের গতিরোধ করে। একপর্যায়ে ছিনতাইকারীরা তাদের মারধর ও ছুরিকাঘাত করে দুটি মোবাইল সেট ও কিছু নগদ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।  পরে বিষয়টি কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে অবগত করলে শনিবার (১৮ মার্চ) রাতে অভিযান চালিয়ে সাংস্কৃতিক কেন্দ্রের পাশ থেকে ব্যবহৃত টিপ ছুরি, মোটর সাইকেল এবং লুট করা মোবাইল সেটসহ পাঁচজনকে আটক করে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন, চৌফলদন্দী এলাকার  আশরাফ উদ্দিন আরিফ, টেকপাড়া এলাকার ইরফান ফারদিন, মধ্যম বাহারছড়া এলাকার তাসনিমুল হাসান নাবিল, মোঃ সাঈদ এবং মোঃ আবরার উদ্দিন। এই ঘটনায় পর্যটক আতিক হাসান কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী শুভ দের পিতা স্বাগতম চন্দ্র দে  বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন। 

নবীনতর পূর্বতন