|
Weather Data Source: forecast for Dhaka
ভ্রমণ খবর প্রতিদিন
"ভ্রমণ সমন্বয়কারী হিসেবে নারী" বিষয়ক তিনদিনব্যাপী কর্মাশালা অনুষ্ঠিত।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও নারীদের ভ্রমণ সংগঠন ‘ভ্রমণকন্যা-ট্রাভেলেটস অব বাংলাদেশ’এর উদ্যোগে ১৬ থেকে ১৮ মার্চ রাজধানীর বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মিলনায়তনে তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল। এই আয়োজনের এবারের আসর ছিলো দ্বিতীয় আসর। শতাধিক আবেদনকারীর মধ্য থেকে ৫০ জন সুযোগ পেয়েছিলেন এই কর্মশালায়। কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে থেকে নির্বাচিত পাঁচজনকে আয়োজক ভ্রমণকন্যা টিমে গাইড হিসেবে তিন মাসের ইন্টার্নশিপের সুযোগ দেবে। তিনদিনে কয়েকটি সেশনে একজন ভ্রমণ সমন্বয়কারী হিসেব কমিউনিকেশন, ইভেন্ট অরগানাইজিং এবং গ্রুপ ট্যুর এর নানান দিক এবং বিরূপ পরিস্থিতিতে করণীয় বিষয়ে প্রশিক্ষণার্থীদের নানান বিষয়ে প্রশিক্ষণ দেন সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞজনেরা। উল্লেখ্য, দেশের নারীদের ভ্রমণে আগ্রহী করার পাশাপাশি পর্যটনশিল্পে নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্য নিয়ে কাজ করছে ভ্রমণকন্যা।
নবীনতর পূর্বতন