|
Weather Data Source: forecast for Dhaka
ভ্রমণ খবর প্রতিদিন
মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়া আর নেপাল এয়ারলাইন্সের বিমান


২৪ মার্চ শুক্রবার সকালে নেপাল এয়ারলাইন্সের একটি বিমান মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে উড়াল শুরু করে। অপরদিকে এয়ার ইন্ডিয়ার একটি বিমান ভারতের নয়াদিল্লি থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে যাত্রা করে। এয়ার ইন্ডিয়ার বিমানটি যখন ১৯ হাজার ফুট থেকে নিচের দিকে নামছিল, ঠিক তখনই একই অবস্থানে থেকে নেপাল এয়ারলাইন্সের বিমানটি ১৫ হাজার ফুট উচ্চতায় চলছিল। এই অবস্থায় যখন নেপাল এয়ারলাইন্সের পাইলট রাডারে দেখতে পান বিমান দুটি খুবই কাছাকাছি চলে এসেছে তখন তিনি বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নিজের বিমানটিকে ৭ হাজার ফুট নিচে নামিয়ে নিয়ে আসেন। আর এতে করেই বিমান দুটির আসন্ন সংঘর্ষ এড়ানো গেছে বলে নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএএন)নিউজ হতে জানা যায়। দায়িত্বে অবহেলার কারণে এরইমধ্যে ওই ঘটনার সময় এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের দায়িত্বে যে দু’ জন কর্মকর্তা ছিলেন তাদের বহিষ্কার করেছে নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। 

নবীনতর পূর্বতন