|
Weather Data Source: forecast for Dhaka
ভ্রমণ খবর প্রতিদিন
পর্যটকদের জন্য প্রথমবারে মত উন্মুক্ত হচ্ছে ভারতের রাষ্ট্রপতি নিলয়ম নিবাস

পর্যটকদের জন্য সুখবর দিয়েছে ভারতের তেলেঙ্গানার  রাষ্ট্রপতি নিলয়ম সেকেন্দ্রাবাদ। এই প্রথম রাষ্ট্রপতি নিলয়মের ঐতিহ্যবাহী ভবন জনসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে যেখানে দর্শণার্থীরা সপ্তাহে ৬ দিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নিলয়ম পরিদর্শন করতে পারবেন। এজন্য অভ্যন্তরীণ দর্শনার্থীদের জনপ্রতি ভারতীয় ৫০ রুপী এবং বিদেশী নাগরিকদের জন্য জনপ্রতি ভারতীয় ২৫০ রুপী রেজিস্ট্রেশন চার্জ প্রদান করতে হবে। উল্লেখ্য, পূর্বে দর্শণার্থীরা সীমিত সময়ের জন্য বছরে একবার নিলয়মের বাগান পরিদর্শন করতে পারতেন। নিলয়ম ভ্রমণের সময়, রাষ্ট্রপতির উইং, ডাইনিং এরিয়া সহ ভিতরে থেকে ভবনটির সাক্ষী হতে পারেন। নিলয়ম রান্নাঘরকে ডাইনিং হলের সাথে সংযোগকারী ভূগর্ভস্থ টানেলের মধ্য দিয়ে হাঁটার সময় দর্শণার্থীরা তেলেঙ্গানার ঐতিহ্যবাহী চেরিয়াল পেইন্টিংগুলিও উপভোগ করতে পারবেন। ভারতের রাষ্ট্রপতি ভবন, রাষ্ট্রপতি নিলয়মের ইতিহাস, ভারতের রাষ্ট্রপতির ভূমিকা ও দায়িত্বগুলি সম্পর্কে একটি ধারণা পাবেন দর্শণার্থীরা এই ভ্রমণের মাধ্যমে।  এছাড়াও, এই ভ্রমণের সময় দর্শকদের নলেজ গ্যালারির উঠানে বগি এবং রাষ্ট্রপতির লিমুজিনের সাথে সেলফি তোলার অনুমতি দেওয়া হবে।

নবীনতর পূর্বতন