|
Weather Data Source: forecast for Dhaka
ভ্রমণ খবর প্রতিদিন
বাংলাদেশ রেলওয়ে ওয়েব সাইটে চালু হলো টিকেট ক্যান্সেল এবং রিফান্ড এর সুযোগ।
সম্প্রতি বাংলাদেশ রেলওয়ে টিকেটিং সিস্টেমে অনেকগুলো পরিবর্তন এনেছে যার মধ্যে অন্যতম হলো এনআইডি প্রদর্শন পূর্বক টিকেট ক্রয় এবং যাত্রা। অনলাইন এপস দিয়ে টিকেট ক্রয়ের কোটা বাড়িয়েছে এবং যাত্রী সাধারণ এতে উৎসাহ দেখাচ্ছে। এই অনলাইনে রেলের টিকেট কাটতে গিয়ে অনেকেই যাত্রা দিন যাত্রা বাতিল করলে আগে টিকেট বাতিল বা রিফান্ড এর কোন সুযোগ ছিলো না। সেই জায়গায় এবার পরিবর্তন এনেছে বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে ট্রেনের টিকিট বাতিল আর টিকিটের টাকা ’রিফান্ডের (Refund)’ পাওয়া যাবে সহজেই। এই সংক্রান্ত একটি ভিডিও বাংলাদেশ রেলওয়ে তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে শেয়ার করেছে। (এই লিংকে ভিডিওটি দেখতে পারেন) চলুন জেনে নেয়া যাক অনলাইনে কেনা টিকিট কীভাবে বাতিল করবেন এবং টাকা রিফান্ড পাবেন- 

প্রথম ধাপ: আপনাকে নিজস্ব একাউন্ট ওপেন করে লগইন করতে হবে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে। 

দ্বিতীয় ধাপ: আপনার প্রোফাইল থেকে ‘পারচেজ হিস্ট্রি (Purchase history)’ মেনুটি ক্লিক করুন এবং সেখানে আপনার কেনা সকল টিকিটের বিস্তারিত দেখতে পাবেন। সেখানে রিফান্ড সম্পর্কিত শর্তাবলি দেখতে ক্লিক করুন ‘অনলাইন রিফান্ড ইন্সট্রাকশন ও টিকিট রিফান্ড পলিসি (Online Refund Instructions & Ticket Refund Policy)’ অথবা ডানপাশে থাকা ‘ভিউ (View) মেনুতে’। সঙ্গে সঙ্গে রিফান্ডের শর্তাবলিসংবলিত একটি পপ-আপ বক্স আসবে। এখানে আপনি রিফান্ড সম্পর্কিত তথ্য দেখতে পাবেন।

তৃতীয় ধাপ: যে টিকিট বাতিল করতে চান, তার পাশে থাকা ’ক্যানসেল টিকিট (Cancel Ticket)’ বাটনে ক্লিক করুন। একটি পপ-আপ বক্স আসবে,তাতে টিকিটের সকল তথ্য দেখা যাবে এবং টিকিট বাতিলের জন্য ’কনফার্ম ক্যানসেলেশন (Confirm Cancellation)’ বাটনে ক্লিক করুন, অন্যথায় ’গো ব্যাক (Go Back)’ বাটনে ক্লিক করে ’পারচেজ হিস্ট্রি (Purchase history)’-তে ফিরে যান। 

চতুর্থ ধাপ: ‘কনফার্ম ক্যানসেলেশন (Confirm Cancellation)’ বাটনে ক্লিক করলে নতুন আরেকটি পপ-আপ বক্স আসবে এবং আপনার দেয়া মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপি কোড বক্সে প্রবেশ করান এবং ‘ভেরিফাই (Verify)’ বাটনে ক্লিক করুন। যদি আপনার নম্বরে ওটিপি না আসে, তাহলে ’রিসেন্ড ওটিপি (Resend OTP)’ বাটনে ক্লিক করুন এবং অপেক্ষা করুন।

পঞ্চম ধাপ: সঠিকভাবে ওটিপি টাইপ করলে একটি পপ-আপ বক্স আসবে যাতে টিকিট সফলভাবে বাতিল করা হয়েছে জানিয়ে একটি বার্তা দেয়া হবে। ‘পারচেজ হিস্ট্রি (Purchase history)’-তে আপনার টিকিটের স্ট্যাটাস পরিবর্তন হবে এবং টাকা না পাওয়া পর্যন্ত ‘রিফান্ড ইন প্রোগ্রেস (Refund in Progress)’ প্রদর্শিত হবে। যেসব টিকিট ক্যানসেল করা যাবে না সে টিকিট গুলোতে স্ট্যাটাস ‘নন ক্যানসেলেবল (Non-Cancelable)’ দেখানো হবে। আপনি কাউন্টার থেকে টিকিট প্রিন্ট করে থাকলে টিকিটের পাশে ’প্রিন্টেড ফ্রম কাউন্টার (Printed from Counter)’ প্রদর্শিত হবে। উল্লেখ্য যে, যদি আপনি অনলাইন থেকে টিকিট কিনে সেই টিকিট কাউন্ডার থেকে প্রিন্ট করেন তাহলে আপনার টিকিটটি পরে অনলাইনে রিফান্ড করতে পারবেন না।

নবীনতর পূর্বতন