|
Weather Data Source: forecast for Dhaka
ভ্রমণ খবর প্রতিদিন
৩০ জন সুইস পর্যটকের নৌপথে ১৪ দিনের বাংলাদেশ ভ্রমণে আগমন

গতকাল শনিবার ভারতীয় পর্যটন জাহাজ “এমভি গঙ্গা বিলাস” ৩০ জন সুইস পর্যটক নিয়ে বাংলাদেশের মোংলা সমুদ্র বন্দরে এসে পৌঁছলে বন্দর কর্তৃপক্ষ বর্ণাঢ্য আয়োজনে বিদেশি পর্যটকদের বরণ করে নেয়। গতকাল শ‌নিবার বেলা দুইটার দিকে সুইজারল্যান্ডের পর্যটকবাহী জাহাজটি মোংলা বন্দ‌রের ৭ নম্বর জে‌টি‌তে নোঙর ক‌রে। এ সময় বর্ণাঢ্য আয়োজনে বিদেশি পর্যটকদের অভ্যর্থনার আয়োজন করে মোংলা বন্দর কর্তৃপক্ষ। এই জাহাজে আসা সুইজারল্যান্ডের পর্যটকদের খুলনার কয়রা উপজেলার আংটিহারায় অনবোর্ড ইমিগ্রেশন করা হয়েছে। ১৪ দিনের এই সফরে সুইজারল্যান্ডের পর্যটকেরা নৌপথে বাংলাদেশ ভ্রমণ করবেন। বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদ ঘুরে দেখে তাঁরা প্রথমে নৌপথে বরিশালের উদ্দেশে রওনা দেবেন। সেখান থেকে নারায়ণগঞ্জ হয়ে ঢাকায় যাবেন। এরপর ঢাকা থেকে নৌপথেই টাঙ্গাইল হয়ে কুড়িগ্রামের চিলমারীতে পৌঁছাবেন। চিলমারী থেকে নৌপথেই তাঁরা ভারতে ফিরে যাবেন। উল্লেখ্য, বিলাসবহুল গঙ্গা বিলাস ভারতের উত্তর প্রদেশের বারানসি থেকে গত ১৩ জানুয়ারি যাত্রা শুরু করে। 

ছবিঃ দৈনিক প্রথম আলো অনলাইন

নবীনতর পূর্বতন