ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে বিভিন্ন দেশ থেকে আগত দর্শকদের আতিথেয়তাসহ বিভিন্ন সেবা দিতে ‘হায়া কার্ড’ চালু করেছিল মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ কাতার। দেশটির সরকারের পক্ষ থেকে সে সময় বলা হয়েছিল, বিশ্বকাপ শেষ হওয়ার পরও হায়া কার্ডধারীরা ৯০ দিন অবস্থান করতে পারবেন কাতারে। ফুটবল বিশ্বকাপের আসর শেষ হয়েছে এক মাসেরও বেশি সময় আগে। কাতারে গিয়ে এই আসর উপভোগ করতে যারা হায়া কার্ড করেছিলেন, সেই কার্ডের মেয়াদ এখনও শেষ হয়নি। তবে এর মধ্যেই কাতার সরকারের তথ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হায়া কার্ডের মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৪ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত।
উল্লেখ্য, কাতার বিশ্বকাপের দর্শকদের জন্য ডিজিটাল পদ্ধতির মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরির সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছিল আয়োজকরা, যা মোবাইলে অ্যাপ ডাউনলোডের মাধ্যমে সহজেই ব্যবহার করতে পেরেছেন দর্শকরা। যারা ম্যাচ দেখতে টিকিট কেটেছেন, তাদের আবশ্যিকভাবে একটি বিশেষ কার্ড সঙ্গে রাখতে হয়েছে। যার নাম ‘হায়া কার্ড’।
খবরঃ গালফ টাইমসের।

