|
Weather Data Source: forecast for Dhaka
ভ্রমণ খবর প্রতিদিন
সৌদি আরবে ওমরাহ্‌ হজ্জ করতে যাওয়া যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ০৮ বাংলাদেশী নিহত।


২৭ মার্চ, সোমবার ওমরাহ পালন করতে যাওয়া হাজীদের নিয়ে মক্কা যাওয়ার পথে বাস দুর্ঘটনায় ০৮ বাংলাদেশি সহ ২২ জন আরোহী নিহত হয়েছেন, সৌদিস্থ বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। সৌদি আরবের আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগ সড়কে ব্রেক অকেজো হয়ে একটি সেতুর ওপর বাসটি উল্টে গিয়ে রেলিং ভেঙ্গে পড়ে যায় এবং তাতে আগুন ধরে পুরো বাসটি ভস্মীভূত হয়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। মোট ৪৭ জন যাত্রী নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হওয়া বাসটিতে ৩৫ জন বাংলাদেশী নাগরিক ছিলেন। সৌদি আরবের সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের নিকটস্থ হাসপাতালগুলোতে পাঠায়। তাৎক্ষণিক নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

নবীনতর পূর্বতন