রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ থেকে শুরু হয়েছে পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর আয়োজনে তিন দিনব্যাপী "বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)" এর ১১তম আসর। মেলায় মোট তিনটি হলে ১৪টি প্যাভেলিয়নসহ ১৪৬টি স্টল রাখা হয়েছে যেখানে থাকছে আন্তর্জাতিক ও দেশি এয়ারলাইন্স, ট্যুরিজম বোর্ড, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ক্রুজ লাইনার, হসপিটাল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য এবন সেবা নিয়ে। ভারত, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম, জাপান ও তুরস্কের ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টসহ বিভিন্ন দেশের জাতীয় পর্যটন সংস্থা ও ট্যুরিজম অ্যাসোসিয়েশন এই মেলায় অংশ নিচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশ মূল্য ৩০ টাকা। তবে শিক্ষার্থীদের প্রবেশে কোনো টাকা লাগবে না, সেক্ষেত্রে তাদের হালনাগাদ শিক্ষার্থী পরিচয় পত্র প্রদর্শন করতে হবে। মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, এফবিসিসিআই এবং বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ।
শুরু হলো তিনদিন ব্যাপী "ট্রাভেল এন্ড ট্যুরিজম" ফেয়ার এর ১১তম আসর
Travel Solution Desk BD

